ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নেত্রকোণায় ৬ষ্ট বারের মতো শ্রেষ্ঠ ওসি আবুল কালাম

উত্তম কুমার সরকার-নেত্রকোনা:
  • আপডেট সময় : ০৯:৩৩:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪ ৯৪ বার পঠিত

নেত্রকোণা জেলায় এবার ৬ষ্ট বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম পিপিএম।

সোমবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে এপ্রিল মাসের মাসিক অপরাধ সভায় মাদক উদ্ধার, মামলা নিষ্পত্তি, চোরাচালান নিরোধ, ওয়ারেন্ট তামিল, বিট পুলিশিং, সর্বোপরি অপরাধ পর্যালোচনা ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় তাকে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়।

অপরদিকে একই থানার সেকেন্ড অফিসার (এস আই) ফরিদ আহমেদ শ্রেষ্ঠ (এস আই) ও বেষ্ট ওয়ারেন্ট তামিলকারী হিসেবে নির্বাচিত হয়েছেন এ এস আই সুবেন কুমার নন্দী।

পরে নেত্রকোণা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে শ্রেষ্ঠ (ওসি), এস আই ও এ এস আই তিন জনের হাতে সম্মাননা ক্রেষ্ট ও সনদ তুলে দেন, পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ (পিপিএম সেবা)।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার হারুন-অর- রশিদ, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহ শিবলী সাদিক, বারহাট্টা সার্কেল সুমন কুমার দাস, খালিয়াজুড়ি সার্কেল মোঃ রবিউল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার দুর্গাপুর সার্কেল মোঃ আক্কাস আলীসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় আবুল কালাম (পিপিএম) জানান, “মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” এই বিষয়কে সর্বাধিক গুরুত্বারোপ করে ও পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায় আইনশৃঙ্খলা রক্ষায় এবং জনগণকে উত্তম সেবা নিশ্চিত করতে
আমি সবসময় প্রতিজ্ঞাবদ্ধ। আমি আমার
কাজ ও দায়িত্বকে অধিক ভালোবাসি। যে কোন পুরষ্কার প্রাপ্তি ভালো কাজের প্রতি সব সময় অনুপ্রেরণা যোগায়। আর ভালো কাজের সবসময়ই মুল্যায়ন আছে। তাই আজ ৬ষ্ট বারের মতো জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছি,

ট্যাগস :

নেত্রকোণায় ৬ষ্ট বারের মতো শ্রেষ্ঠ ওসি আবুল কালাম

আপডেট সময় : ০৯:৩৩:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪