ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের মৃত্যু

জয়ন্ত রায়- নিজস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৪৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪ ১১১০ বার পঠিত

নীলফামারীর সদরে রাকিবুল ইসলাম রকি( ৩৮) নামে এক সাংবাদিকের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি)সন্ধ্যায় সদরের চাদের হাট বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। তিনি দৈনিক আলোকিত নিউজ পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

নিহত রকি নীলফামারীর কিশোরগঞ্জের চাদখানা ইউনিয়নের কেল্লবাড়ি এলাকার ওসমান গনির ছেলে।

প্রদক্ষদর্শী সুত্রে জানা যায়, তিনি মোটরসাইকেল যোগে নীলফামারীর দিকে যাচ্ছিলেন। এসময় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের মৃত্যু

আপডেট সময় : ০৮:৪৬:১৭ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪