নীলফামারীতে এশিয়ান টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৯:৫৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪ ১৬২ বার পঠিত

নীলফামারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে এশিয়ান টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
১৮ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭ টায় নীলফামারী প্রেস ক্লাব কার্যালয় কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের কর্মসূচি পালিত হয়।সেই সময় এশিয়ান টেলিভিশনের নীলফামারী জেলা প্রতিনিধি মোঃ মাইনুল হকের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক নীলফামারী মোঃ সাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নীলফামারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান,আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি ও যমুনা টিভির নীলফামারী জেলা প্রতিনিধি আতিয়ার রহমান বাড্ডা,নিউজ টুয়েন্টি ফোরের আঃ রশিদ শাহ, বৈশাখী টেলিভিশনের ওয়ালিদ মাহমুদ সুমন, একুশে টিভির নুর আলম বাবু,আর টিভির মামুনার রশীদ মিঠুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে একটি র্যালী প্রদক্ষিণ করে।




















