ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নির্বাচনে যাচ্ছেন জাতীয় পার্টিঃ রওশন এরশাদ

শিল্পী আক্তার- রংপুর:
  • আপডেট সময় : ০৩:২৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩ ২৯৫ বার পঠিত

আগামী ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন।

বিএনপি সহ সমমনা দল গুলোর তফসিল কোথাকার করলেও একে স্বাগত জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ এমপি। বুধবার রাতে তিনি বলেছেন, সংসদ নির্বাচনের জন্য প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করেছেন। খুব ভালো হয়েছে।

আশা করছি, সব দলের অংশগ্রহণে সুন্দর ও সুষ্ঠু নির্বাচন হবে। বর্তমান পরিস্থিতিতে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে কিনা, জানতে চাইলে বিরোধী দলীয় নেতা বলেন, জাতীয় পার্টি নির্বাচনের জন্য প্রস্তুত। আমাদের ভালো প্রস্তুতি আছে। তিনি আরো বলেন, জাতীয় পার্টি কখনো নির্বাচন বর্জন করেনি। এবারও নির্বাচন বর্জন করবেনা।
জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে কারাগারে থেকেই নির্বাচনে অংশ নিয়ে পাঁচটি আসনে বিজয়ী হয়েছিলেন বলেও স্মরণ করিয়ে দেন সাবেক ফার্স্ট লেডি রওশন এরশাদ।

ট্যাগস :

নির্বাচনে যাচ্ছেন জাতীয় পার্টিঃ রওশন এরশাদ

আপডেট সময় : ০৩:২৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩