ঢাকা ১০:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নির্বাচনী দায়িত্ব পালনে কুড়িগ্রামে নারী পুলিশ সদস্যরাও রয়েছে এগিয়ে

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০১:১২:১২ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪ ১৪৯ বার পঠিত

কুড়িগ্রাম জেলার বিভিন্ন নির্বাচনী এলাকায়, কঠিন কঠোর দায়িত্ব পালনে এগিয়ে রয়েছে নারী পুলিশ সদস্যরাও। তারা উলিপুর, রাজারহাট, ফুলিবাড়ী সহ বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ জায়গায় দিচ্ছে টহল, কখনো শামিল হচ্ছে যৌথ টহলে, কখনোবা কুইক রেসপন্স টিম হিসাবে যাচ্ছে বিভিন্ন ঘটনাস্থলে। এই টিমের সদস্যরা দায়িত্ব পালনের পূর্বে পুলিশ লাইন্সে দক্ষ পুলিশ ইন্সপেক্টর দ্বারা নিয়েছে ইনটেনশিভ প্রশিক্ষণ।

এই টিমের নেতৃত্ব দিচ্ছেন এএসআই তানিয়া। তিনি বলেন আমরা প্রশিক্ষিত, আমরা সাহসী, আমরা যে কোন দায়িত্ব পালনে সর্বদাই প্রস্তুত। আমরা বিভিন্ন ডিউটি পালন করছি, যৌথ টহলে যাচ্ছি। কিউআরটি,মোবাইল, স্ট্রাইকিং সহ কেন্দ্রে দায়িত্ব পালনসহ দুষ্কৃতকারী গ্রেফতার, নাশকতাকারী গ্রেফতারেও আমরা এগিয়ে আছি।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলার সম্মানিত নাগরিকদের নিরাপত্তায় জেলা পুলিশের পুরুষ সদস্যদের পাশাপাশি নারী পুলিশরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং করবে।

ট্যাগস :

নির্বাচনী দায়িত্ব পালনে কুড়িগ্রামে নারী পুলিশ সদস্যরাও রয়েছে এগিয়ে

আপডেট সময় : ০১:১২:১২ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪