নির্বাচনী তফসিল ঘোষণার পূর্বেই প্রচারণা শুরু
- আপডেট সময় : ০৫:৩৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪ ৪৩৮ বার পঠিত

আসছে মার্চ ও এপ্রিলে দেশের উপজেলা পরিষদের মেয়াদ শেষ হয়ে যাবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন অচিরেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই কুষ্টিয়ার খোকসায় প্রার্থীরা মাঠে নেমে গেছে। চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা শহর ও গ্রামে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্টাটাস দিয়ে জানান দিচ্ছে তারা প্রার্থী হবেন।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান বাবুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রহিম উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আল মাছুম মুর্শেদ শান্ত, ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওহিদুল ইসলাম ডাবলু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খোকন প্রমূখ।
ভাইস- চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক বাপ্পি বিশ্বাস রাজু, ছাত্রলীগের সভাপতি শিমুল আহমেদ খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জসিম উদ্দিন বিপ্লব প্রমূখ।




















