ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নিজের বিয়ে ঠেকিয়ে পড়াশুনা অব্যাহত রেখেছে কচাকাটার দিবারানী

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০২:৫৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ ৮২ বার পঠিত

 কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিজের বিয়ে ঠেকিয়ে পড়াশুনা অব্যাহত রেখেছে যুব সংগঠনের সদস্য  কিশোরী দিবারানী। জানা যায়, নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নের শ্রী মধুসূদনের মেয়ে কচাকাটা যুব সংগঠনের কিশোরী দিবারানী। 

 মধ্যবিত্ত পরিবারে মা-বাবা ভাইবোন নিয়ে তাদের পাঁচ সদস্যের পরিবার। মধ্যবিত্ত হওয়ার কারণে তাদের পরিবারের নেমে আসে আর্থিক সমস্যা। তারপরও তার মা-বাবা অনেক কষ্ট করেও তার লেখাপড়া চালিয়ে যায়। 
  পড়াশোনা অবস্থায় আসতে থাকে বিয়ের প্রস্তাব,মা-বাবা  বিয়ে দেয়ার জন্য উঠে পড়ে লাগে।   সেদিন সে বুঝতে পারেনি যে, তার বিয়ের ব্যাপারে কথা বলার জন্য লোক এসেছে। পরে বুঝতে পারে, মা-বাবা তার বিয়ের জন্য লোকজনের সঙ্গে কথা বলছে। এ নিয়ে দিবারানী প্রচন্ড আপত্তি জানায়। কিন্তু তার মা-বাবা মেয়েকে বলে পাডার লোকেরা অনেক কথাই বলছে, পড়াশুনা করে লাভ কি? যেতে হবে অন্যের ঘরে, বিয়ে দিলেই ঝামেলা শেষ। আরও বিভিন্ন কুসংস্কারের কথা বলেই যাচ্ছে। 

 কিন্তু দিবারানী তার মা-বাবাকে বুঝিয়ে বলে অল্প বয়সে বিয়ে করে স্বামীর পরিবারে বোঝা হয়ে পড়াশোনার ক্ষতি করতে পারবো না। তাছাড়া আমি পড়াশোনা করে পুলিশ হতে চাই। সে মা-বাবাকে পরিস্কার জানিয়ে দেয় পড়াশোনা শেষ না করে এবং নিজে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিয়ে করবো না। 

  তাছাড়াও মা-বাবাকে বাল্যবিয়ের কুফল ও পরিণতি সম্পর্কে বোঝান মেয়ে দিবারানী।  মা-বাবা নিজেদের ভুল বুঝতে পেরে মেয়ের সিদ্ধান্তকে সমর্থন করেন।  এখন বিয়ের প্রস্তাব আসলেও মা-বাবা না বলে দেন এবং বলেন হাজার কষ্ট হলেও মেয়ের স্বপ্ন পূরণ করার চেষ্টা করবো। 

দিবারানী কচাকাটা যুব সংগঠনের একজন সচেতন কিশোরী। মধ্যবিত্ত পরিবারের  অজপাড়া গাঁয়ের মেয়ে হয়েও  নিজের বাল্যবিয়ে ঠেকিয়ে লেখাপড়া অব্যাহত রেখেছেন দিবারানী।  তার এই সাহসিকতা অবশ্যই প্রশংসার দাবিদার। 

দিবারানীর সাথে কথা হলে তিনি বলেন, আমি ধন্যবাদ জানাই plan International এবং child not project কে, কারণ এই project এর কারণে আজ আমি বিবাহ প্রতিরোধ করতে পেরেছি পাশাপাশি পড়াশুনা অব্যাহত রাখার সুযোগ পেয়েছি। দিবারানী  আরও বলেন, আমার স্বপ্ন আমি পুলিশ হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াবো।  এজন্য আমি সবার আশীর্বাদ কামনা করছি।

ট্যাগস :

নিজের বিয়ে ঠেকিয়ে পড়াশুনা অব্যাহত রেখেছে কচাকাটার দিবারানী

আপডেট সময় : ০২:৫৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪