ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নিজের পোষা সাপের কামড়ে গুনিকের মৃত্যু 

মোঃ লায়ন ইসলাম-খানসামা (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৩:৪১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ ১০০ বার পঠিত

বাংলায় প্রবাদ রয়েছে,‘দুধ-কলা দিয়ে কালসাপ পোষা’। সেই প্রবাদটির প্রতিফলন ঘটেছে। দিনাজপুরের খানসামা উপজেলায় নিজের পোষা গোমা (গোখরা) সাপের কামড়ে প্রাণ গেলো শাকিল ইসলাম (৩১) নামে এক যুবক মাহান (গুনিকের)। মৃত্যু যুবক উপজেলার খামারপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গারপাড়া গ্রামের মেম্বার পাড়ার ফরমাজ আলীর বড় ছেলে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে তার মৃত্যু হয়েছে জানা যায়।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, শাকিল মাহান (গুনিকের) পাশাপাশি বিভিন্ন সাপ নিয়ে খেলা করতেন। গত রমজান মাসের কয়েকদিন আগে এই গোমা (গোখরা) সাপটি ধরে বাড়িতে নিয়ে আসে। গত মঙ্গলবার দুপুরে তার পোষা সেই সাপটি কামড় দেয়। প্রথমে শাকিল বিষয়টি কাউকে জানাননি, নিজে নিজে সাপটির বিষ নামানোর চেষ্টা করে।পরে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে অন্য আরেক গুনিকের কাছে নিয়ে যায়। সেই গুনিকেও সাপের বিষ নামাতে না পারায় ও খুব বেশি অসুস্থ হয়ে পড়লে দিনাজপুরের সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক শাকিলকে মৃত্যু ঘোষণা করেন।

পরে মৃত্যু শাকিলকে নিয়ে ঘটতে চলছিলো এক অলৌকিক ঘটনা। তাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসলেও পরিবারের ধারণা তার জীবন ফিরে আসবে। এ বিশ্বাসে রাতে আবারও গুনিক ও ওঝা নিয়ে ঝারফোক করেন।এ ঘটনা দেখতে এলাকায় উৎসুক জনতার ভিড় লাগে।অবশেষে বুধবার সকাল ১০:০০ টায় তার জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

খামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক চৌধুরী বলেন,আমি শাকিলকে দীর্ঘদিন থেকে জানতাম মাহানগিরি (গুনিকের) করে।আমি তার দ্বারায় মৌমাচির চাকও কেটে নিয়েছিলাম।বিভিন্ন সময়ে তাকে সাপ নিয়ে খেলা করতে দেখা যেতো।মঙ্গলবার রাতে সেই খেলার সাপের কামড়েই তার মৃত্যু হয়েছে।

নিজের পোষা সাপের কামড়ে গুনিকের মৃত্যু 

আপডেট সময় : ০৩:৪১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫