নিজস্ব উদ্বেগ থেকে জনস্বস্তি: দৌলতদিয়া ২ নং ওয়ার্ডে জনদুর্ভোগ লাঘবে রাস্তা মেরামত
- আপডেট সময় : ০৫:০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬ ২১৫ বার পঠিত

দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে অবশেষে শুরু হলো দৌলতদিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মজিদ শেখের পাড়ার বহুল ব্যবহৃত সড়কের মেরামত কাজ। স্থানীয়দের চলাচলে দুর্ভোগের বিষয়টি হৃদয়ে ধারণ করে ব্যক্তিগত উদ্যোগ ও আন্তরিক উদ্বেগ থেকে এ কাজের সূচনা করেন পিএম ফারুক।
বর্ষা মৌসুম এলেই কাদা-পানিতে একাকার হয়ে যেত পাড়ার এই রাস্তাটি। স্কুলগামী শিশু, বয়স্ক মানুষ ও রোগীবাহী যান চলাচলে সৃষ্টি হতো চরম দুর্ভোগ। দিনের পর দিন এই কষ্ট কাছ থেকে দেখে পিএম ফারুক নিজ দায়িত্ববোধ থেকেই এগিয়ে আসেন। কোনো প্রচার কিংবা প্রতিশ্রুতির অপেক্ষা না করে, সরাসরি কাজে নেমে পড়েন তিনি।

বর্তমানে রাস্তার সংস্কার কাজ চলমান রয়েছে। মাটি ভরাট ও সমতলকরণের মাধ্যমে রাস্তাটিকে চলাচলের উপযোগী করে তোলার চেষ্টা করা হচ্ছে। এলাকাবাসীর মুখেও এখন স্বস্তির হাসি। স্থানীয়রা জানান, এই উদ্যোগ শুধু একটি রাস্তার সংস্কার নয়, বরং মানুষের কষ্ট বোঝার এক মানবিক দৃষ্টান্ত।
এলাকাবাসীর প্রত্যাশা, এমন জনবান্ধব উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দৌলতদিয়ার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।




















