ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নিখোঁজের ৪ ঘণ্টা পর নদী থেকে মিলল ইন্দোনেশিয়ান নাগরিকের মরদেহ

মোঃ ওয়াজ কুরনী-হিলি (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৩:৩৭:০৬ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪ ১১৬ বার পঠিত

দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীতে গোসল করতে নেমে ফাইজির রহমান (৪৮) নামে এক ইন্দোনেশিয়ান নাগরিক নিখোঁজ হয়েছিলেন। নিখোঁজের প্রায় ৪ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার সময় উপজেলার ১নং বুলাকীপুর ইউপির অন্তর্গত করতোয়া নদীর কুলানন্দপুরঘাটে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন। প্রাথমিকভাবে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে উদ্ধার অভিযান চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে বেলা সাড়ে ১১টায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

নিহত ইন্দোনেশিয়ান নাগরিক ফাইজির রহমান তাবলীগ জামায়াতের সঙ্গে এসেছিলেন। তাবলীগের কয়েকজন মুসল্লি কুলানন্দপুর গ্রামের উত্তরপাড়া জামে মসজিদে অবস্থান করছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক।

স্থানীয়রা জানান, সকালে তাবলীগের তিন-চার জন মুসল্লি নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে হঠাৎ বিদেশি নাগরিক ফাইজির নিখোঁজ হয়ে যায়। গোসল করতে নামা অন্য মুসল্লিরা স্থানীয়দের মাধ্যমে থানা এবং ফায়ার সার্ভিসকে খবর দিলে বাহিনী দুটির সদস্যরা ঘটনাস্থলে আসেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, আমরা নিশ্চিত দুর্ঘটনায় কবলিত হয়ে ওই মুসল্লি মারা গেছেন। যেহেতু নিখোঁজ ব্যক্তি বিদেশি নাগরিক। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি। তাবলীগ জামায়াতের দায়িত্বশীল ব্যক্তিরা ইন্দোনেশিয়ার দূতাবাসে যোগাযোগ করেছেন। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং দূতাবাসের প্রতিনিধি ঘটনাস্থলে আসার কথা। তারা এলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিখোঁজের ৪ ঘণ্টা পর নদী থেকে মিলল ইন্দোনেশিয়ান নাগরিকের মরদেহ

আপডেট সময় : ০৩:৩৭:০৬ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪