ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নিখোঁজের একদিন পর পদ্মায় ভেসে উঠল শিশুর মরদেহ

ইমরান হোসেন মনিম-রাজবাড়ী:
  • আপডেট সময় : ০২:৫৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪ ২৬৭ বার পঠিত

রাজবাড়ীতে পদ্মায় ডুবে নিখোঁজের একদিন পর নদী থেকে ভাসমান অবস্থায় আব্দুর রহমান নামে আড়াই বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৭ জুন) সকাল ৬ টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা।

এর আগে বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে বাড়ির পাশে নদীতে ডুবে নিখোঁজ হয় শিশু আব্দুর রহমান। সে মহাদেবপুর গ্রামের মালয়েশিযা প্রবাসী বিপ্লব মণ্ডলের ছেলে।
আব্দুর রহমানের প্রতিবেশী চাচা রাজা আহমেদ জানান, পদ্মা নদীর পাশে বাড়ি হওয়ায় আব্দুর রহমানের বড় ভাই ১০ বছর বয়সী সিমরান বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে নদীতে গোসল করতে যায়। তার পেছন পেছন যায় আব্দুর রহমান। এলাকার কয়েকজন সিমরানের পেছনে রহমানকে যেতে দেখে বিষয়টি গুরুত্ব দেননি।

ভেবেছেন বড় ভাইয়ের সঙ্গেই তো যাচ্ছে। তবে রহমানের যাওয়ার বিষয়টি খেয়াল করেনি সিমরান। সিমরান গোসল করে বাড়িতে চলে আসে। এরপর থেকে আব্দুর রহমানের কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে সিমরানের পেছনে রহমানকে যারা নদীর দিকে যেতে দেখেছে তারা বিষয়টি জানালে নদীতে খোঁজাখুঁজি করা হয়।

এছাড়া রাত ১২ টা পর্যন্ত নদীর পাড়সহ বিভিন্ন জায়গায় খুঁজেও আব্দুর রহমানকে পাওয়া যায় না। পরে শুক্রবার সকাল ৬ টার দিকে বাড়ির পাশে পদ্মা নদীতে তার মরদেহ ভাসতে দেখেন জেলেরা। এরপর মরদেহটি নদী থেকে উদ্ধার করা হয়।

রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, পদ্মা নদী থেকে শিশুর মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিখোঁজের একদিন পর পদ্মায় ভেসে উঠল শিশুর মরদেহ

আপডেট সময় : ০২:৫৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪