নাসিরনগরে এইচএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ
- আপডেট সময় : ০৪:৩৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫ ১৮৬ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এইচএসসি ও সমমান পরীক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি, স্যালাইন ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে উপজেলা ছাত্রদল।সোমবার (৭জুলাই) সকালে উপজেলার নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজের পরীক্ষাকেন্দ্রে এই কর্মসূচি আয়োজন করা হয়।
এ কর্মসূচীতে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক তাকিউল ইসলাম, গোকর্ণ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক চৌধুরী ডালিম,নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক নিজাম আলম, চাপরতলা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ খাইরুল ইসলাম, ফান্দাউক ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবুল খায়ের,সহ-সভাপতি শেখ রিয়াদ, কুন্ডা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আমির পাঠান,দপ্তর সম্পাদক নাজমুল হক,যুগ্ম-সম্পাদক রায়হান খান,সদস্য আপন মিয়া,গোকর্ণ ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মুখলেসুর রহমান, ইউসুফ খান সোহাগ,গুনিয়াউক ইউনিয়ন ছাত্রদলের সদস্য শাকিল মিয়া,সৈয়দ যুবায়েদ,রিফাত মিয়া, হারুন মিয়া, বুড়িশ্বর ইউনিয়ন ছাত্রদলের সদস্য রুবেল মিয়া, ধরমন্ডল ইউনিয়ন ছাত্রদলের সদস্য মাহিদ মিয়া, শাকিল মিয়া, হিজবুল্লাহ ,গোয়ালনগর ইউনিয়ন ছাত্রদল নেতা ডা: দেলোয়ার হোসেন।
কর্মসূচীতে এ সময়ে আরও উপস্থিত ছিলেন নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ তপু,গোকর্ণ স্কুল এন্ড কলেজের সভাপতি মাহাদি হাসান ও সাধারণ সম্পাদক রহিম উদ্দিন প্রমুখ।




















