নাসিরনগরে ইফতার মাহফিলের আয়োজন করে উপজেলা জাকের পার্টি
- আপডেট সময় : ০৯:৩২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ ২৩১ বার পঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ইফতার মাহফিল আয়োজন করে উপজেলা জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।
মঙ্গলবার (৪মার্চ) উপজেলার গুনিয়াউক পশ্চিমপাড়া মরহুম গাউছ আলী ভুঁইয়ার বাড়িতে উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ জাকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতার মাহফিল অনুষ্ঠানে উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মোঃ শানু মিয়ার সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য,কুমিল্লা সাংগঠনিক বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জাকের পার্টির সভাপতি সেলিম কবির।
ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম হযরত মাওলানা আব্দুর রহমান কাপাসিয়া ও বিজয়নগর উপজেলার জাকের পার্টির সভাপতি ওবিশ্ব জাকের মঞ্জিলের খাদেম হযরত মাওলানা জাহাঙ্গীর আলম,উপজেলা জাকের পার্টির সহ সভাপতি মোঃমাহমুদুর রহমান ভুঁইয়া,সাংগঠনিক সম্পাদক মো.বায়েজিদ মিয়া ও উপজেলা জাকের পার্টির ছাত্রফ্রন্টের সভাপতি মোঃ মাহিউর রহমান ভুঁইয়া প্রমুখ।
ইফতার মাহফিল শেষে সাম্য, ভ্রাতৃত্ব, সহনশীলতা, সৌহার্দ্য, সম্প্রীতি,ঐক্য, শান্তি ও স্থিতিশীলতার তাগিদ জানানো হয়। সেই সঙ্গে মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি, দেশ ও জাতির উন্নয়ন এবং অগ্রগতি কামনায় বিশেষ মুনাজাত করা হয় ।



















