ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নালী কাদের স্মৃতি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চ‍্যাম্পিয়ন “গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব”

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৩:১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪ ২০৫ বার পঠিত

মানিকগঞ্জের নালী ক্রীড়া ও সমাজ কল‍্যাণ সংস্থা কতৃক আয়োজিত কাদের স্মৃতি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় নালী বাজার সংলগ্ন ক্লাবের নিজস্ব মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব ও ভাড়ারিয়া প্রগতি সংঘ, মানিকগঞ্জ একে অপরের মুখোমুখি হয়। গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ফলশ্রুতিতে ভাড়ারিয়া প্রগতি সংঘ, মানিকগঞ্জ প্রথমে ব‍্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারের খেলায় ১৪.৫ ওভার সবকয়টি উইকেট হারিয়ে ৮৬ রান করতে সক্ষম হয়। ৮৭ রানের লক্ষমাত্রায় ব‍্যাট করতে নেমে গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব, রাজবাড়ী ১৫ ওভার খেলে ২ উইকেট হাতে রেখেই অপরাজিত চ‍্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের হৃদয় ব‍্যক্তিগত ৫ উইকেট নিয়ে ম‍্যান অব দ‍্যা ম‍্যাচ নির্বাচিত হন।

ফাইনাল খেলায় নালী ক্রীড়া ও সমাজ কল‍্যাণ সংস্থার ক্রীড়া সম্পাদক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মো. কাজী রোকন এর তত্ত্বাবধায়নে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আটলান্টিক এক্সপোর্ট ইনপোর্ট লিমিটেডের চেয়ারম্যান ও টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক মো. নাসির উদ্দিন।

টুর্নামেন্টের উদ্বোধনী খেলা গত মাসের ২৮ জানুয়ারি রোববার উদ্বোধন করেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক, আটলান্টিক এক্সপোর্ট ইনপোর্ট লিমিটেডের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন।

ফাইনাল খেলায় গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের খেলোয়াড়দের উৎসাহ দিতে এসময় মাঠে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান ও গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের প্রতিষ্ঠাতা মো. সাজ্জাদ হোসেন, সভাপতি গোলাম মোস্তফা সোহাগ, গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম চানমিয়া, সহ- সভাপতি আরিফ হোসেন নারু, যুগ্ম-সাধরণ সম্পাদক মোহাম্মদ রাশেদ, ক্রীড়া সম্পাদক রেজাউল মুন্সী, দৌলতদিয়া শাখার সভাপতি মো. সুলতান ফকির, সহ-সভাপতি মো. নজরুল ইসলাম প্রমুখ।

টুর্নামেন্ট সম্পর্কে টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক মো.নাসির উদ্দিন বলেন, টুর্নামেন্টটি আয়োজন করার জন‍্য নালী ক্রীড়া ও সমাজ কল‍্যাণ সংস্থার কর্মকর্তা ও সকল সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি। টুর্নামেন্টটি ক্লাবের ক্রিকেটার কাদের এর স্মৃতিতে পরিচালিত হয়েছে। খুবই অল্প বয়সে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কাদেরের মৃত্যু হয়। তিনি চ‍্যাম্পিয়ন দলের জন‍্য অভিনন্দন ও রানার আপ দলের জন‍্য শুভ কামনা জানান।

নালী কাদের স্মৃতি টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চ‍্যাম্পিয়ন “গোয়ালন্দ সোনালী অতীত ক্লাব”

আপডেট সময় : ০৩:১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪