ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

শেখ সাঈদ আহমেদ সাবাব- শেরপুর:
  • আপডেট সময় : ০৯:২০:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ ৮০ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে সকল বালু মহল বন্ধ করার পাশাপাশি অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করার জন্য অভিযান অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন।

এরই অংশ হিসেবে নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইউসুফ আলী (৩৮) নামে এক অবৈধ বালু উত্তোলনকারি ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে বালু উত্তোলনে ব্যবহৃত ১৪টি মিনি ড্রেজার মেশিন, ১৮টি বাঁশের মাচা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার মরিচপুরান ইউনিয়নের রাবারড্যাম, রাজাখালপাড় ও ফকিরপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে থানা পুলিশ, গ্রাম পুলিশ ও ছাত্র সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি বলেন, পাহাড়, পরিবেশ ও নদীর তীরবর্তী এলাকায় ক্ষতিকর অবৈধভাবে বালু উত্তোলন করতে দেয়া হবেনা। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনসাধারণের সহযোগিতায় অবৈধভাবে বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধ করা হবে।

নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৯:২০:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫