ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নারী ও শিশুর সুরক্ষায় পঞ্চগড়ে জনসচেতনতামূলক আয়োজন

মোঃ মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড় :
  • আপডেট সময় : ০৫:০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ৯৭ বার পঠিত

নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ রোধ, শিশুদের সুরক্ষা এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে জনসচেতনতামূলক কর্মসূচি। এ উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা।সোমবার (১৮ মে) সকাল ১০টায় পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়। র‍্যালিতে সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সভায় জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন, সিভিল সার্জন ডা মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড আপস্) ফরহাদ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা নারীর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার ওপর গুরুত্বারোপ করেন। এসময় সামাজিক এসব সমস্যা সমাধানে সব শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে আহ্বান জানান বক্তারা।
এসময় পঞ্চগড় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ইউপি চেয়ারম্যান এবং গ্রামপুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নারী ও শিশুর সুরক্ষায় পঞ্চগড়ে জনসচেতনতামূলক আয়োজন

আপডেট সময় : ০৫:০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬