ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নারায়নগঞ্জের আলোচিত গৃহবধূ হত্যার আসামি আশুলিয়ায় গ্রেপ্তার

মাসুদুর রহমান রুবেল-ঢাকা:
  • আপডেট সময় : ০৫:৪০:৩৬ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪ ১৫৬ বার পঠিত

নারায়নগঞ্জের বন্দর থানাধীন এলাকার আলোচিত সাবিনা আক্তার পান্না হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ এর মূলহোতা আব্দুর রহমানকে আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল।

সোমবার (০৪ মার্চ) বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।

এর আগে রবিবার (০৩ মার্চ) দুপুরে আশুলিয়ার খেজুরটেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুর রহমান (৩০) এর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

জানা যায় যে, গত বছরের ৪ অক্টোবর বিকালে ভুক্তভোগীর মেয়ে গ্রেপ্তার আসামীর ভাড়াটিয়া টিনের ঘরের পাশে অন্যান্য বাচ্চাদের খেলাধুলা করছিলো। এ সময় গ্রেপ্তার আসামী পূর্ব বিরোধের জেরে ভুক্তভোগীর মেয়েকে অকথ্য ভাষায় গালি গালাজ ও মারধর করলে সে তার মায়ের কাছে ঘটনাটি জানায়। ভুক্তভোগী তাৎক্ষনিকভাবে গ্রেপ্তার আসামীর নিকট গিয়ে প্রতিবাদ করলে তাদের মধ্যে বাকবিতন্ডা সৃষ্টি হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে তার নিজ ঘর হতে একটি ধারালো কোদাল বের করে ভুক্তভোগীর মাথায় আঘাত করলে ভুক্তভোগীর মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলে মারা যায় এবং গ্রেপ্তার আসামী কৌশলে ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পরবর্তীতে নিহতের শাশুড়ী বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে নারায়নগঞ্জের বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

র‍্যাব জানায়, মামলা রুজুর পর থেকে গ্রেপ্তার এড়াতে আসামী আব্দুর রহমান ঢাকার আশুলিয়া থানাধীন খেজুরটেক এলাকায় অবস্থান করে। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে রবিবার দুপুরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, গ্রেপ্তারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্থান্তর করা হয়েছে। অদূর ভবিষ্যতে এরূপ হত্যাকারীর বিরুদ্ধে র‍্যাব-৪ এর জোরালো অভিযান অব্যাহত থাকবে।

নারায়নগঞ্জের আলোচিত গৃহবধূ হত্যার আসামি আশুলিয়ায় গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৪০:৩৬ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪