ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নান্দাইলে স্বাধীনতার ৫২বছর পর প্রথমবার পূর্ণাঙ্গ মন্ত্রি‌ হলেন আব্দুস সালাম

মোঃ মোখলেছুর রহমান- নান্দাইল (ময়মনসিংহ):
  • আপডেট সময় : ০৯:১৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪ ৫৮৪ বার পঠিত

গত ১০ বৎসর হাজার হাজার অবহেলিত নির্যাতিত নিপীড়িত নেতাকর্মীদের নিয়ে রাজসিক প্রত্যাবর্তন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে।
১৫৪- ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মেজর জেনারেল (অবঃ) আব্দুস সালাম আর সি ডি এস পি এস সি মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী (পরিকল্পনা মন্ত্রণালয়) হিসেবে দায়িত্ব পেয়েছেন।
স্বাধীনতার ৫২বছর পর প্রথমবারের মতো পূর্ণাঙ্গ মন্ত্রী পাচ্ছেন নান্দাইল উপজেলা বাসী। বুধবার রাতে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সচিবালয়ে সাংবাদিকদের নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম জানান।১১ জানুয়ারি বৃহস্পতিবার‌ বঙ্গভবনে রাষ্ট্রপতি সন্ধ্যায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে নান্দাইল উপজেলার সর্বস্তরের মানুষের স্বপ্ন আকাঙ্ক্ষা পূরণ হয়েছে। নান্দাইল উপজেলা বাসী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নান্দাইল আসন থেকে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হন‌। গত বুধবার সদ্য সমাপ্ত নির্বাচনে বিজয়ী সকল সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাধীনতার পর নান্দাইল উপজেলার জনগণ কোন মন্ত্রী পায়নি। এবার আমরা নান্দাইলবাসী একজন পূর্ন মন্ত্রী পেয়েছি। নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুস সালামের মাধ্যমে আমাদের বহুল কাঙ্খিত জনতার স্বপ্ন সাধ পূরণ হচ্ছে। সদ্যসমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মেজর জেনারেল আব্দুস সালাম (নৌকা প্রতীক) ৮২ হাজার ৩৭১ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী (স্বতন্ত্র) ঈগল প্রতীক আনোয়ারুল আবেদীন খান ৬৩ হাজার ১০০ ভোট পেয়ে পরাজিত হন। উল্লেখ্য, মেজর জেনারেল আব্দুস সালাম ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামে ১৯৪২ সালের ২৮ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে মেজর জেনারেল পদে কর্মরত অবস্থায় অবসর গ্রহণের পর বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন এই সাবেক দুই বারের সংসদ সদস্য বর্ষীয়ান এই জননেতা।বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি বিগত ১৫৪ ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে (নৌকা প্রতীকে) সপ্তম জাতীয় সংসদ নির্বাচন (১৯৯৬ সালের ১২ জুন) প্রতিদ্বন্দ্বী প্রার্থী জহুরুল ইসলাম খান জাতীয় পার্টি (লাঙ্গল প্রতীক) থেকে ১১হাজার ৬৬০ ভোট বেশী ও নবম জাতীয় সংসদ নির্বাচনে (২০০৮ সালের ২৯ ডিসেম্বর ) প্রতিদ্বন্দ্বী প্রার্থী খুররম খান চৌধুরী বিএনপি (ধানের শীষ) থেকে ৭০ হাজার ৪৬৬ ভোট বেশি পেয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ পরিকল্পনা মন্ত্রণালয়ের দ্ধায়িত পাওয়ার পর তাৎক্ষণিক আনন্দ উৎসব উদযাপন করে উপজেলার সর্বস্তরের মানুষ। আনন্দ মিছিল বের করে সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে কৃতজ্ঞতা প্রকাশ করে পরিকল্পনা মন্ত্রীকে অভিনন্দন জানান।

নান্দাইলে স্বাধীনতার ৫২বছর পর প্রথমবার পূর্ণাঙ্গ মন্ত্রি‌ হলেন আব্দুস সালাম

আপডেট সময় : ০৯:১৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪