ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নান্দাইলে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে করণীয় শীর্ষক সেমিনার

মকলেছুর রহমান - নান্দাইল (ময়মনসিংহ):
  • আপডেট সময় : ০৭:০৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ ১৭৬ বার পঠিত

বৈষম্যহীন,মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে জনসচেতনতা ও অংশগ্রহণ বাড়াতে নান্দাইলে অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ সেমিনার।

বুধবার(১৯ জুন) ময়মনসিংহের আঞ্চলিক তথ্য অফিস, তথ্য অধিদপ্তর (পিআইডি)-এর আয়োজনে উপজেলা প্রশাসনিক ভবনে “বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে আমাদের করণীয়” শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আঞ্চলিক তথ্য অফিস, ময়মনসিংহ-এর উপপ্রধান তথ্য অফিসার জনাব মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য অফিস, ময়মনসিংহ-এর পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ ,মূল প্রবন্ধে আলোচক সমাজে বিদ্যমান অর্থনৈতিক, সামাজিক, লিঙ্গ ও শিক্ষা-ভিত্তিক বৈষম্য দূরীকরণে রাষ্ট্রের করণীয়, সচেতন নাগরিকের ভূমিকা,এবং স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

তিনি বলেন,“ন্যায়ভিত্তিক সমাজ মানে এমন একটি সমাজ, যেখানে প্রত্যেকে সমান সুযোগ পায়, ন্যায্য আচরণ পায় এবং কোনো বৈষম্যের শিকার হয় না। এ জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতা অত্যন্ত জরুরি।”

প্রধান অতিথি সারমিন সাত্তার বক্তব্যে বলেন, “উন্নয়নশীল বাংলাদেশ গড়তে হলে আমাদের আগে সমাজের ভিতকে ন্যায়বিচার ও সমতার ভিত্তিতে গড়ে তুলতে হবে। সরকার ইতিমধ্যে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে। তবে এসব কার্যক্রমকে টেকসই করতে হলে জনগণের অংশগ্রহণ এবং স্থানীয় নেতৃত্বের সক্রিয় ভূমিকা অপরিহার্য।

সভাপতির বক্তব্যে মোঃ মনিরুজ্জামান বলেন, “তথ্য অধিদপ্তর দেশের মানুষের মধ্যে সচেতনতা তৈরির জন্য নিয়মিত সেমিনার ও মতবিনিময়ের আয়োজন ক‌রা হয় আমাদের লক্ষ্য, উন্নত ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে তথ্যের আলোকে জনগণকে উদ্বুদ্ধ করা।”

আলোচনায় অংশগ্রহণকারীরা বৈষম্য হ্রাসে শিক্ষা, নারীর ক্ষমতায়ন, যুব উন্নয়ন, প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তি এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতা বাড়ানোর ওপর জোর দেন।

সেমিনারটি সচেতন নাগরিক সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয় এবং মানবিক, সহনশীল ও সমতা-ভিত্তিক সমাজ গঠনে নতুন করে ভাবনার দরজা খুলে দেবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

সেমিনারে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি,শিক্ষক,সুশীল সমাজের প্রতিনিধি, নারী নেত্রী, যুব প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

নান্দাইলে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে করণীয় শীর্ষক সেমিনার

আপডেট সময় : ০৭:০৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫