নান্দাইলে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদত বার্ষিকীতে আওয়ামীলীগের বিশাল শোক রেলি
- আপডেট সময় : ১০:০৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩ ৪২৭ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ৪৮ তম শাহাদত বার্ষিকীতে ১৫ আগষ্ট শোক দিবস পালন উপলক্ষে সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে ১৫ আগষ্ট মঙ্গলবার দুপুরে শহীদ স্মৃতি আদর্শ কলেজ মাঠে সংক্ষিপ্ত সমাবেশ শেষে সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল আব্দুস সালাম আর সি ডি এস পি এস সি ও সংসদ সদস্যর তনয়া ওয়াহিদা হোসেন নেতৃত্বে এক বর্ণাঢ্য রেলি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পুরাতন বাজার দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
মিছিলে মহিলা নেতা কর্মী সহ হাজার হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করে। মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল আব্দুস সালাম আর সি ডি এস পি এস সি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান , সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপন, সাবেক পৌরসভার মেয়র আব্দূস সাত্তার ভূঁইয়া উজ্জ্বল,সাবেক পৌরসভার মেয়র ইদ্রিস আলী ভূঁইয়া, ৪ নং চন্ডীপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমদাদুল হক ভূঁইয়া, বর্তমান চেয়ারম্যান শাহাবুদ্দিন ভুইয়া আচারগাও ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু,,সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান,শফিকুল ইসলাম সরকার পৌরসভার কাউন্সিলর শফিকুল ইসলাম ভূঁইয়া,সাবেক ভিপি মোজাম্মেল হক রিপন যুবলীগ নেতা আবু নাঈম ভূঁইয়া ফারুক, জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক শফিউল আলম রাসেল, সাবেক ছাত্রনেতা রিপনসহ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান ও সাবেক সাংগঠনিক সম্পাদক নাজিম উল্লাহ্ লিটন।বক্তারা শোক কে শক্তিতে পরিণত করে আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। সমাবেশ শেষে শান্তি কামনা করে মোনাজাত করা হয়।




















