নান্দাইলে পীর সাহেবের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন
- আপডেট সময় : ০৯:০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ৩২৫ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলেপীর সাহেবের বিরুদ্ধে অনলাইল নিউজ পোর্টাল ও ফেসবুকে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুন মঙ্গলবার উপজেলার মুশুল্লী ইউনিয়নের পীর সাহেবজাদা আলহাজ হযরত মোহাম্মদ মিল্লাত রাব্বানী ছাত্তারীয়া পীর সাহেবের বিরুদ্ধে অনলাইল নিউজ পোর্টাল ও ফেসবুকে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসী ও ভক্তবৃন্দের আয়োজনে মাইজহাটি দরবার শরীফে উক্ত মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় উক্ত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন এডভোকেট সাখাওয়াত হোসেন । তিনি বলেন প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট মনগড়া উদ্দেশ্য প্রণোদিত ভিত্তিহীন আমরা প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।মুশুল্লী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রমজান উদ্দীন ভূঁইয়া,মুশুল্লী ইউনিয়ন বিএনপির সভাপতি ফোরকান উদ্দীন,নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, রবিউল ইসলাম রবিন,বিএনপি নেতা লনিম আহম্মেদ সহ প্রমুখ।
এসময় উক্ত মানববন্ধন ও সাংবাদিক সম্মেলনে তাঁর অনেক ভক্তবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


















