সংবাদ শিরোনাম ::
নান্দাইলে নৌকার সমর্থনে বিশাল মিছিল
মোঃ মোখলেছুর রহমান- নান্দাইল:
- আপডেট সময় : ১০:১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩ ৪৯৬ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব মেজর জেনারেল আব্দুস সালাম আর সি ডি এস পি এস সির সমর্থনে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৬ ডিসেম্বর সন্ধ্যার পর ১৩ নং চরবেতাগৈর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল মিছিল ইউনিয়ন পরিষদের মাঠ থেকে শুরু করে মধুপুর বাজার প্রদক্ষিণ করে শিকদার মার্কেট সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।১৩ নং চরবেতাগৈর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ নাজিম উদ্দিনের সভাপতিত্বে সভায় উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীকে বিজয়ী করে উন্নয়ন অব্যাহত রাখার আহ্বান জানান।



















