নান্দাইলে নীজ উদ্যোগে রাস্তাসহ মানবিক কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন বালু শ্রমিক বাহার উদ্দিন
- আপডেট সময় : ১০:৫১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫ ৪৫৭ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে প্রত্যন্ত গ্রামে একজন বালু শ্রমিক বাহার উদ্দিন রাস্তা সহ গরীব অসহায় মানুষের ডাকে সাড়া দিয়ে সুখে দুঃখে তাদের সহায়তা করে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
ঘটনাটি উপজেলার ১৩ নং চরবেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামের ২ নং ওয়ার্ডের ৬ সন্তানের জনক মৃত মুমতাজ উদ্দিনের পুত্র বালু শ্রমিক মোঃ বাহার উদ্দিন (৫৫)।
এক সময় জীবনের সাথে যুদ্ধ করে স্ত্রী সন্তানদের নিয়ে এক বেলা খেয়ে না খেয়ে মানবেতর জীবন যাপন করেছেন। সামান্য মুজুরিতে বালু শ্রমিকের কাজ করেছেন।
জীবন যুদ্ধে সংগ্রামি যুবক বাহার উদ্দিন বহু কষ্টে পারি জমান সৌদি আরবে। ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে একটানা ১৬ বছর দিন রাত হাড়ভাঙা পরিশ্রম করে এখন তিনি কোটি টাকার মালিক। বর্তমানে তার দুই ছেলে সৌদি আরবে কর্মরত। স্থানীয় বাজারে রয়েছে তার ৪/৫ টি দোকান।পরিবার পরিজন নিয়ে এখন সুখে শান্তিতে আছেন। এখন একটাই তার আকাঙ্ক্ষা বাকী জীবন মানুষের পাশে দাঁড়ানো মানুষের সেবা করে যাওয়া।এলাকার গরীব অসহায় যে কোন মানুষ অসুস্থ ব্যক্তি মেয়ের বিয়ে সহ যেকোন আপদে বিপদে সবাইকে সহযোগিতা করে যাচ্ছেন।এলাকার ভাঙ্গা চুরা রাস্তা নীজ উদ্যোগে সংস্কার
করে দিয় এলাকাবাসীর কাছে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। ১১৫ নং চরশ্রীরামপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে নীজের টাকায় মাটি ভরাট করে রাস্তা সংস্কার করা সহ ৩টি রাস্তা সংস্কার করে দিয়েছে। ইতিমধ্যেই তাকে গরীবের বন্ধু বাহার উদ্দিন পরিচিতি লাভ করে সবার কাছে গ্রহণযোগ্য তা পেয়েছেন। তিনি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য নাসের চৌধুরীর নেতৃত্বাধীন চরবেতাগৈর ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।বাহার উদ্দিনের ব্যাপারে জানতে চাইলে একই এলাকার আব্দুল লতিফ, ফরিদ মিয়া জানান সে খুব কষ্ট করে উপার্জন করে প্রতিষ্ঠিত হয়েছেন।
সমাজে যেখানে জনপ্রতিনিধিরা উচ্চবিত্তরা পিছিয়ে থাকেন সেখানে তার নীজ উদ্যোগে ঘুরে ঘুরে খোঁজ খবর নিয়ে সহযোগিতা করা তার এই সামাজিক মানবিক কাজে আমরা খুশি দোয়া করি মানুষের পাশে আজিবন এভাবে কাজ করে যান। ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল কাদির বলেন সে অভাবের তাড়নায় লেখাপড়া করতে পারে নাই বাহার উদ্দিন ।তথাপি তার ব্যক্তিগত টাকা দিয়ে রাস্তা মেরামত সহ মানুষের সেবা করে যাচ্ছেন তার কাজে
আমাদের এলাকা সহ আমাদের দলের নেতা নাসের খান চৌধুরীর মুখ উজ্জ্বল করেছেন। আমরাও তাকে সহযোগিতা করে যাবো।
এদিকে বাহার উদ্দিন বলেন আমি লেখাপড়া করতে পারিনি আমার স্বপ্ন একটাই যতদিন বাঁচি মানুষের সেবা করে যেতে চাই।এলাকায় কর্মসংস্থানের জন্য আমি একটি শিক্ষা প্রতিষ্ঠান করার চেষ্টা করে যাচ্ছি।যাতে এলাকার ছেলে মেয়ে লেখাপড়া করতে পারে।
আমি আল্লাহর রহমতে আমার নীজ এলাকার সকলের কাছে দোয়া ও সহযোগিতা চাই সবাইকে নিয়ে এলাকাবাসীর জন্য কাজ করে যেতে চাই।



















