নান্দাইলে ধর্ষককে দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ০৯:০৪:২৬ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫ ২৫২ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে ধর্ষককে গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১৮ মে) সকাল ১১টায় নান্দাইল উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। ।
জানা গেছে,গত ১৩ মে উপজেলার নান্দাইল ইউনিয়নের সাভার গ্রামের মৃত আসালত ব্যাপারীর পুত্র গোলাম হোসেন (৭৫) স্কুলপড়ুয়া এক শিশুকে কৌশলে পাটখেতে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষণের শিকার শিশুর বাবা ওই দিন রাতে গোলাম হোসেনকে আসামি করে নান্দাইল মডেল থানায় নারী ও শিশু নির্যাতন ধমন আইনে মামলা দায়ের করেন।
এদিকে পাঁচ দিন গত হলেও ধর্ষণের মামলার অভিযুক্ত গোলাম হোসেনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাই দ্রুত আসামিকে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। মানববন্ধনে মেয়ের বাবা ও শিক্ষার্থীরা বক্তব্য দিয়ে দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন,আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।


















