ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নান্দাইলে তরুণ সমাজ সেবক তানভীর উদ্যোগে ৩শত হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী প্রদান

মোকলেছুর রহমান- নান্দাইল (ময়মনসিংহ):
  • আপডেট সময় : ০৭:০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫ ১০৪ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে তরুণ উদীয়মান সমাজ সেবক মোঃ ওয়াহিদুজ্জামান তানভীর উদ্যোগে ৩ শত হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ৪ নং চন্ডীপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামে নীজ বাড়িতে তার পক্ষে তার পিতা মোঃ ওসমান গনি খান,চাচা সোলেমান খান,একই গ্রামের মোঃ শফিকুল আলম রিপন,তার ভাই ও প্রতিবেশীরা উপস্থিত থেকে এই ইফতার সামগ্রী বিতরণ করেন।

ইফতার সামগ্রীর মধ্যে প্রতিটি সামগ্রী ১ কেজি করে রয়েছে । তেল, চিনি,ডাল, মুড়ি, খেজুর, ছোলা বুট ও সেমাই। ইফতার সামগ্রী নিতে আসা ধূরুয়া গ্রামের বাহার উদ্দিন (৬৫) বলেন ছেলেটি খুব দানশীল ভালো মনের মানুষ গত ৫ বছর ধরে মানুষ কে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে।

আমার শারীরিক অসুস্থতায় আমার চিকিৎসার ব্যায়ভার বহন করছে। বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ৭ লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করেছেন।একই গ্রামের জুয়েলের স্ত্রী নূপুর জানান তার অসুস্থ আহত স্বামীর চিকিৎসা করে যাচ্ছে আমি খুব খুশি দোয়া করি আল্লাহ তায়ালা তাকে অনেক বড় করুন।

ইফতার সামগ্রী নিতে আসা স্থানীয় লোকজন জানান তানভীর বিগত ৫ বছর ধরে গ্রামের অসহায় মানুষকে বিভিন্ন ভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছে।

কাউকে থাকার ঘর করে দিচ্ছেন, অসুস্থদের চিকিৎসার খরচ দিচ্ছেন, দুর্গতদের ত্রাণ ও নগদ টাকা, কাপড় দিয়ে সহযোগিতা দিয়েছেন। আমরা আর্শীবাদ করি সে যেন ভবিষ্যতে এভাবে মানুষের পাশে সবসময় থাকে।

এদিকে তানভীরের পিতা ওসমান গনি খান জানান আমর ছেলে গত ৫বছর ধরে গ্রামের অসহায় মানুষের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করে যাচ্ছে।
আমার ছেলের ভাল কাজের জন্য প্রতিহিংসা পরায়ণ হয়ে একটি চক্র বিভিন্ন মিথ্যা অপবাদ প্রচার করে যাচ্ছে। আমি সকলের কাছে দোয়া ও সহযোগিতা চাই আগামী দিনগুলোতে তানভীর এভাবে মানুষের পাশে দাঁড়াতে পারে মানুষের জন্য ভালো কাজ করে যেতে পারে।

নান্দাইলে তরুণ সমাজ সেবক তানভীর উদ্যোগে ৩শত হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী প্রদান

আপডেট সময় : ০৭:০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫