ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নান্দাইলে চলতি বোর মৌসুমের ধান চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

মোখলেছুর রহমান - নান্দাইল (ময়মনসিংহ):
  • আপডেট সময় : ০৮:৩৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ১৭২ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে চলতি মৌসুমের উৎপাদিত বোর ধান, চাল সংগ্রহ অভিযান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।

বুধবার (৩০ এপ্রিল) উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ দিলোয়ার হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (খাদ্যগুদাম) মোঃ আশরাফুল আলম সহ মিল মালিক, রোব চাষীরা উপস্থিত ছিলেন। চলতি বোর মৌসুমে ১ হাজার ৫শত ১৯ মে.টন ধান ক্রয় করা হবে। প্রতি কেজি ধান ৩৬ টাকা হারে প্রতিমন ধান কৃষকেরা ১ হাজার ৪৪০ টাকা দরে খাদ্য গুদামে বিক্রি করতে পারবেন।
একজন কৃষক ৩ মে. টন পর্যন্ত ধান বিক্রি করতে পারবেন। অপরদিকে ৪ হাজার ২৮১ মে.টন বোর চাউল সংগ্রহ করা হবে। প্রতি কেজি ৪৯ টাকা দরে প্রতি টন ৪৯ হাজার টাকা হিসাবে বিল পরিশোধ করা হবে।

উপজেলার ৪জন অটো মিল মালিক ও ২জন হাসকিং রাইস মিলের মালিকগন এই চাল সরবরাহ করবেন বলে খাদ্য কর্মকর্তা মোঃ দিলোয়ার হোসেন জানান। চাষীরা কিভাবে ধান বিক্রি করবেন বিষয়টি জানতে চাইলে খাদ্য কর্মকর্তা জানান, কৃষি অ্যাপসের মাধ্যমে আবেদন করতে হবে। আগে আসলে আগে বিক্রি করতে পারবেন এই নীতিমালায় ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত এই সংগ্রহ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

নান্দাইলে চলতি বোর মৌসুমের ধান চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

আপডেট সময় : ০৮:৩৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫