ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নান্দাইলে কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ: আহত ২০

মো: মোখলেছুর রহমান - নান্দাইল (ময়মনসিংহ) :
  • আপডেট সময় : ০৫:৩৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩ ১২৭ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে যাত্রীবাহী বাস কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ময়মনসিংহ টু কিশোরগঞ্জ মহাসড়কের পালাহার আমলীতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।জানাযায়, সিলেটগামী শামীম এন্টারপ্রাইজের সাথে বিপরীতে দিক থেকে আসা ময়মমসিংহগামী আরেকটি কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষের হলে যাত্রীবাহী শামীম এন্টারপ্রাইজ বাসটি দুমড়েমুচড়ে উল্টে পড়ে যায়।
আর কাভার্ড ভ্যানটির সামনের অংশ ক্ষত-বিক্ষত হয়। শামীম এন্ট্রারপাইজ যার নং- ঢাকা মেট্রো-ব ১৪-০৬৯৯ এবং কাভার্ডভ্যান নং- ঢাকা মেট্রো-ট ২০-৫৬৭৮। এ ঘটনায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে প্রায় দুই ঘণ্টা যাবৎ যানবাহন চলাচল বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।স্থানীয়রা জানান, এ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক গুরুতর আহত হন। নান্দাইল ফায়ার সার্ভিসের টিম এসে তার একটি পা কাটা অবস্থায় কাভার্ডভ্যান থেকে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এতে আরো অন্তত ২০ জন বাসযাত্রী আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। তবে ঘটনার পরেই বাস চালক কৌশলে গা-ঢাকা দিয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পাল, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ, নান্দাইল হাইওয়ে থানার ওসি স্নেহাংশু বিকাশ সরকার, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরির্দশন করেন।

নান্দাইলে কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ: আহত ২০

আপডেট সময় : ০৫:৩৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩