নান্দাইলে ইত্তেফাকের সাংবাদিক শাহ আলম ভূইয়া’র ইন্তেকাল
- আপডেট সময় : ০৬:৩৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫ ১০৫ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি, প্রেসক্লাব নান্দাইলের সাবেক সাধারণ সম্পাদক ও সদস্য সাংবাদিক শাহআলম ভূইয়া (৫০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার ৭ নভেম্বর ভোর ৬ ঘটিকায় ময়মনসিংহ কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি নি:শ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন।বাদ আসর বিকাল ৫ টায় জানাযা’র নামাজ শেষে নান্দাইল ইউনিয়নের দত্তপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
তাঁর অকাল মৃত্যুতে নান্দাইল সদর প্রেসক্লাবসহ নান্দাইলে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক সমাজ
মরহুমের রুহের মাগফিরাত কামনা,
শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। মরহুম সাংবাদিক শাহ আলম ভূইয়া নান্দাইলের স্বপ্ন বুনন মানবতা পরিষদ ও স্বপ্নকুঁড়ি পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।




















