নান্দাইলে ইউএনওর ব্যাতিক্রম আয়োজন বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা
- আপডেট সময় : ০৭:৪৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ ৮৩ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে উপজেলা নির্বাহী অফিসার সারমিন সাত্তারের এক ব্যাতিক্রম আয়োজনে ১৪৩২ বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে।
১৪ এপ্রিল সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠান কার্যক্রম শুরু হয় ।
প্রথমে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার সারমিন সাত্তার এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ফয়জুর রহমান নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন,পৌরসভার সাবেক মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পিকুল ও উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাও অতিথি বৃন্দ।
পরে রং বেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে মনোজ্ঞ বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে হয় ।
শুরু হয় বাংলার চিরায়ত বাঙালী সংস্কৃতির এক অনবদ্য বাউল গানের মেলা পাশাপাশি শিশু কিশোর স্কুল কলেজের ছাত্র ছাত্রী সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে ।
শুরু হয় গুপ্তধন বের করা ,হাড়িভাঙ্গা ,কার গায়ে কত জোর দরি দিয়ে শক্তি পরীক্ষা ,জাতীয় খেলা কাবাডি সহ খেলাধূলার বিভিন্ন ইভেন্ট আয়োজন করা হয় ।
অনুষ্ঠানটি প্রাণভরে উপভোগ করেন উপজেলা নির্বাহী অফিসার সারমিন সাত্তার, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ফয়জুর রহমান পৌরসভার সাবেক মেয়র এ এফ এম আজিজুল ইসলাম পিকুল সহ আমন্ত্রিত অতিথি স্কুল কলেজের ছাত্র ছাত্রী দর্শনার্থী ।
আয়োজন করা হয় আমন্ত্রিত অতিথিদের জন্য পান্তা ভাতের। এসময় উপস্থিত ছিলেন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।



















