নান্দাইলে আইন শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশদের ব্যাপক তৎপরতা
- আপডেট সময় : ০৮:৩৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৭৫ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলার প্রত্যন্ত অঞ্চলে গ্রাম পুলিশদের তৎপরতা বেড়েছে।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী চুরি ছিনতাই জুয়া মাদক রোধে জিরো টলারেন্স ঘোষণা করেন এবং উপজেলা প্রশাসনের কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রদান করেন।
উপজেলার ১৩ টি ইউনিয়ন ও পৌরসভার সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত উপজেলায় দ্বায়িত্ব পালনরত গ্রাম পুলিশদের সমাবেশ ডেকে আসন্ন কোরবানি ঈদ সামনে রেখে চুরি ছিনতাই জুয়া মাদক সহ সতর্ক করে কঠোর নির্দেশনা দিয়েছেন।
এদিকে সরজমিন উপজেলার চরবেতাগৈর ইউনিয়নে মধ্যরাতে দেখা গেছে গ্রামপুলিশরা টহল দিচ্ছে।
এব্যাপারে গ্রাম পুলিশ আবুল কাসেম জানান আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর নির্দেশনা কোরবানীর ঈদে যাতে চুরি,ছিনতাই না হয় আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকে সেজন্য আমরা সারারাত জেগে পাহারা দিয়ে যাচ্ছি।
অপরদিকে বিগত ৩ মাস পূর্বে ও গ্রাম পুলিশদের এমন অবস্থা চোখে পড়েনি এমনকি গ্রাম পুলিশদের পোশাক পড়তে দেখা যায়নি ।
গ্রাম পুলিশদের এমন টহল দেওয়ার ফলে স্বস্তি প্রকাশ স্হানিয় লোকজন।
স্থানীয় লোকজন জানান গ্রাম পুলিশের পাশাপাশি আনসার ভিডিপি ও থানা পুলিশকে সম্পৃক্ত করে যৌথ জোরদার টহল দেওয়ার জোর দাবী জানিয়েছেন।




















