ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নান্দাইলে অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালিত

মোঃ মোখলেছুর রহমান- নান্দাইল (ময়মনসিংহ):
  • আপডেট সময় : ০১:৪৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ ৯৪ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে কেন্দ্রীয় শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধার সাথে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়েছে ।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে উপজেলা প্রশাসন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, নান্দাইল সদর প্রেসক্লাব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক সংগঠন,শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পৌর বিএনপির আহ্বায়ক এ এফ এম আজিজুল ইসলাম পিকুলের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

ভাষা শহীদদের স্মরণে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি পালন করে।শহীদদের স্মরণে উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার ২১ ফেব্রুয়ারি সকাল ১১ টায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সারমিন সাত্তার সভাপতিত্ব করেন। সভায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ভাষা আন্দোলনের চেতনায় উজ্জীবিত হয়ে বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সরেজমিন দেখা গেছে বিগত বছরের তুলনায় এবছর কিছুটা ঢিলেঢালা ভাবে পালিত হয় দিবসটি। কেন্দ্রীয় শহীদ মিনারে বিগত দিনে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হলেও এবছর শহীদ মিনারে প্রশাসনের লোক নিয়োজিত না থাকায় পুষ্পস্তবক দেওয়ার পর পর সেগুলো উদাও হয়ে গেছে।

নান্দাইলে অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় পালিত

আপডেট সময় : ০১:৪৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫