ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নান্দাইলে অবৈধ স্থাপনা উচ্ছেদ সরকারি কোটি টাকার সম্পত্তি উদ্ধার

মোঃ মোখলেছুর রহমান-নান্দাইল (ময়মনসিংহ) :
  • আপডেট সময় : ০৬:৩৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪ ১৯৪ বার পঠিত

ময়মনসিংহের নান্দাইলে সরকারি খাস জায়গায় অবৈধভাবে গড়ে উঠা প্রায় অর্ধশত দোকান উচ্ছেদ করা হয়েছে।

১৭ ফেব্রুয়ারী শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বেলালাবাদ দত্তপুর খুররম খান চৌধুরী ডিগ্রি কলেজের সামনে ও পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে কোটি টাকার সম্পত্তি উদ্ধার করে। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন- নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কৃষ্ণ পাল ও নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আব্দুল মজিদ। সরেজমিন দেখা গেছে,

বেলালাবাদ দত্তপুর খুররম খান চৌধুরী ডিগ্রি কলেজের সামনে ও পশ্চিম পাশে সরকারি জায়গায় অবৈধভাবে প্রায় অর্ধশত দোকান গড়ে উঠে।
স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা এসব দোকান গড়ে তোলে ভাড়া ও নিজস্ব ভাবে পরিচালনা করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে।
এতে করে সরকার লাখ লাখ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে অসাধু কতিপয় ব্যক্তি অবৈধ স্থাপনা গড়ে তুলে রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যায়।

শনিবার ইউএনও অরুণ কৃষ্ণ পাল সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে তোলা দোকান সরিয়ে ফেলার কঠোর নির্দেশ দিলে দোকান মালিকগন নিজ উদ্যোগে সরিয়ে নেন। সকাল থেকে বিকাল পর্যন্ত দাঁড়িয়ে থেকে অভিযান পরিচালনা করেন।

এসময় পুলিশ সদস্য,আনসার সদস্য ও স্থানীয় গ্রাম পুলিশ অভিযানের ভূমিকা পালন করেন। দত্তপুর মুদি ব্যবসায়ী মো. সুমন মিয়া, কালাম ও সাইদুল ইসলাম বলেন- এক একটি দোকান ঘর তৈরি করতে দেড় /দুই লাখ টাকা খরচ হয়েছে।
প্রশাসন এসে সরকারি জায়গায় গড়ে উঠা দোকানপাট উচ্ছেদ করে দিছে।
দোকানের মালামাল নিয়ে এখন আমরা বেকায়দায় পড়ে গেছি৷ মালামাল বাড়ীতে নিয়ে যেতে হচ্ছে।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কৃষ্ণ পাল বলেন- সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে উঠে স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সকাল থেকে অভিযান পরিচালনা করা হয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

নান্দাইলে অবৈধ স্থাপনা উচ্ছেদ সরকারি কোটি টাকার সম্পত্তি উদ্ধার

আপডেট সময় : ০৬:৩৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪