ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নাটোর-৪ আসনের উপ-নির্বাচনঃ বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন সিদ্দিকুর রহমান পাটোয়ারী

আসাদুল ইসলাম আসমত-নাটোর:
  • আপডেট সময় : ১১:৩৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ ২৭৮ বার পঠিত

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পথে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

রোববার মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে অন্য কোন প্রার্থী মনোনয়ন জমা না দেয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হচ্ছেন।

বড়াইগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসিব বিন শাহাব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন,উপ-নির্বাচনে একমাত্র আওয়ামীলীগ মনোনীত প্রার্থীই মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তিনি ছাড়া আর কেউ মনোনয়ন জমা দেননি।

সোমবার (১৮ সেপ্টেম্বর)একমাত্র মনোনয়নপত্রটি বাছাইয়ে টিকে গেলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। তবে নির্ধারিত সময়েই তা ঘোষণা দেয়া হবে।

নির্বাচন অফিস সুত্রে জানা যায়,রোববার বিকালে ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাসেল ও উপজেলা নির্বাচন কর্মকর্তা হাসিব বিন সাহাবের কাছে মনোনয়ন পত্র জমা দেন।

এ সময় তার সঙ্গে গুরুদাসপুর পৌর মেয়র শাহনেওয়াজ আলী,গুরুদাসপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী, গুরুদাসপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনিসুর রহমান ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আহম্মদ আলী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,নাটোর-৪ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস গত ৩০ আগষ্ট আকস্মিকভাবে মারা গেলে আসনটি শুন্য ঘোষণা করা হয়।

তফশীল অনুযায়ী ১৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল।এছাড়া ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই। প্রাথীদের প্রতীক বরাদ্দ ২৫ সেপ্টেম্বর ও ১১ অক্টোবর ভোট গ্রহণ।

ট্যাগস :

নাটোর-৪ আসনের উপ-নির্বাচনঃ বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হচ্ছেন সিদ্দিকুর রহমান পাটোয়ারী

আপডেট সময় : ১১:৩৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩