ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নাগেশ্বরীতে ৩০ জন কিশোর-কিশোরী পেল সম্মাননা

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০৭:১৮:১১ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪ ২৬৪ বার পঠিত

 কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে ১৫০জন কিশোর-কিশোরীকে কাজের স্বীকৃতি হিসেবে সম্মাননা প্রদান করা হয়েছে। কিশোর-কিশোরীরা নিজের বাল্য বিয়ে ঠেকিয়ে সমাজের নানা বাধা উপেক্ষা করে নিজেকে স্বাবলম্বী করায় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ তাদেরকে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এবং মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) এর আয়োজনে চাইল্ড, নট ব্রাইড (সিএসবি) প্রকল্পের মাধ্যমে শনিবার (৯ নভেম্বর) দিনব্যাপী এ উপলক্ষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে নাগেশ্বরী, ফুলবাড়ী এবং ভুরুঙ্গামারী উপজেলার ১৫০ জন চ্যাম্পিয়ান কিশোর কিশোরীদের নিয়ে এক শিখন বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়।

পরে কিশোর কিশোরীদের ভবিষ্যতে ভালো কাজ করার জন্য উৎসাহ প্রদানের লক্ষ্যে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ সেরা ৩০ জন কিশোর-কিশোরীকে সম্মাননা স্মারক প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির সেন্ট্রাল মনিটরিং অফিসার ভুদেব চন্দ্র রায়, সিএনবি প্রকেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান, টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলী ও ফেরদৌউস আলম প্রমূখ।

এ সময় প্রধান অতিথি বলেন, মেয়েরা যেন নির্ভয়ে, বাধাহীন ভাবে তাদের লক্ষ্যে এগিয়ে যেতে পারে সে ক্ষেত্রে সকলের সহযোগিতা করা প্রয়োজন। সমাজের সকল ক্ষেত্রে নারীরা এগিয়ে যাক এটা আমাদের সকলের প্রত্যাশা।এতে করে ভবিষ্যতে মেয়েরা সাহসী হবে, নিজেদের অধিকার আদায়ে সাংগঠনিক ঐক্য, নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরির পরিবেশ সৃষ্টি করবে এবং সেই সাথে মেয়েরা নিজের মতামত উপস্থাপন করার পাশাপাশি সমাজ গঠনে সাহসী ভূমিকা রেখে দেশকে এগিয়ে নিয়ে যাবে বলেও প্রধান অতিথি তার বক্তব্যে বলেন।

ট্যাগস :

নাগেশ্বরীতে ৩০ জন কিশোর-কিশোরী পেল সম্মাননা

আপডেট সময় : ০৭:১৮:১১ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪