নাগেশ্বরীতে লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:৪২:১৭ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫ ১৮১ বার পঠিত

শনিবার ৮ ফেব্রুয়ারী ২০২৫ সকাল ১০টায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায়,লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন, উৎসবমুখর পরিবেশে ভোটারদের ভোট প্রদানের মধ্য দিয়ে, শুরু হয় ভোট গ্রহণ। বিকেল ৪টা পর্যন্ত চলে এ ভোট গ্রহণ।
এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, নাগেশ্বরী উপজেলা বিএনপি এবং বণিক সমিতির সাবেক সভাপতি মোঃ নুরুন্নবী দুলাল।
এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন, নাগেশ্বরী উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এবং আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, হাসনাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ দুলাল এবং শাহিনুর রহমান স্বপন।
বিকেল সাড়ে ৫টায় উৎসবমুখর পরিবেশে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার।নির্বাচনী বেসরকারি ফলাফলে সভাপতি পদে ৭৮ ভোটে ট্রাক প্রতিক নিয়ে মোঃ কামাল উদ্দিন এবং ৭৪ ভোটে দেয়াল ঘড়ি প্রতীকে মোঃ নুর ইসলাম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।
অন্যান্য পদগুলোতে সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ শহিদুল ইসলাম,প্রচার সম্পাদক মোঃ আব্দুল কাদের প্রতিদ্বন্ধীতার মধ্য দিয়ে নির্বাচিত হয়েছেন।
ভোটারদের ভোট গ্রহণ,ভোট গণনা ও ফলাফল ঘোষণা সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার, বণিক সমিতির সাবেক সভাপতি মোঃ নুরুন্নবী দুলাল বলেন,কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন সুষ্ঠু সম্পন্ন করতে আইনশৃঙ্খলার দায়িত্বে ছিলেন নাগেশ্বরী থানার পুলিশ প্রশাসন এবং আনছার সদস্যরা।



















