নাগেশ্বরীতে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:০৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ ১০০ বার পঠিত

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা প্রশাসনের উদ্যোগে, ১৪ ডিসেম্বর ২০২৪ সকাল ১০টায় “শহীদ বুদ্ধিজীবী দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নাগেশ্বরী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সিব্বির আহমেদের সভাপতিত্বে, অনুষ্ঠিত সভায় বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি এবং সুধীজনেরা উপস্থিত ছিলেন। সভাটি ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে নাগেশ্বরী উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান, থানা অফিসার ইনচার্জ মো.মিজানুর রহমান মিজান, অন্যতম রাজনৈতিক দল বিএনপিসহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দসহ অন্যান্য সুধীজন উপস্থিত ছিলেন।
বক্তারা ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং তাদের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে প্রকৃত মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।



















