সংবাদ শিরোনাম ::
নাগেশ্বরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত
রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
- আপডেট সময় : ০৯:৫৮:২৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ১৫৬ বার পঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে শনিবার বিকেল ৪ ঘটিকায় আলিয়া কামিল মাদ্রাসার হলরুমে, উপজেলা আমির মোঃ আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে বায়তুল মাল এর পক্ষ থেকে কর্মী সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস জেলা আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া,মোঃ রফিকুল ইসলাম, বাইতুল মাল সেক্রেটারি মোঃ জহুরুল হক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বেলাল হোসেন মাস্টার, পৌর আমির মাওলানা আফজাল হোসেন সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপজেলা জামায়াতের সকল অঙ্গ সংগঠনের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।



















