ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নাগেশ্বরীতে পুকুরে গোসল করতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

রবিউল ইসলাম রয়েল-নাগেশ্বরী:
  • আপডেট সময় : ০৫:৩৪:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ১৫৬ বার পঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ এপ্রিল ) দুপুরে উপজেলার নেওয়াশী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড পশ্চিম সুখাতী গ্রামে নানার বাসায় বেড়াতে আসছিল, বাসার পাশের পুকুরের পানিতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারুফা আক্তার (০৭) ও আহাদ আলী ( ০৫) নামে দুই শিশুর মৃত্যু হয়। তারা সম্পর্কে খালাতো ভাই বোন।

মৃত আহাদ আলী উপজেলার নেওয়াশী ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের শিকদারটারী গ্রামের মমিনুল ইসলাম ও আমেনা বেগমের ছেলে, আর মৃত মারুফা আক্তার রশিদা বেগমের মেয়ে সে দীর্ঘদিন থেকে নানা আরজান আলীর বাসায় থাকতেন ।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে মারুফা আক্তার ও আহাদ আলী বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে দুজন গভীর পানিতে ডুবে যায়। দীর্ঘ সময় তাদের খোঁজ না থাকায় স্বজনরা পানিতে খুঁজতে থাকেন। কয়েকঘন্টা পর তাদের দুইজনের মরদেহ পানি থেকে উদ্ধার করা হয়।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রুপ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগস :

নাগেশ্বরীতে পুকুরে গোসল করতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

আপডেট সময় : ০৫:৩৪:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪