ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নাগেশ্বরীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রফিকুল ইসলাম রনজু,কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০২:৫৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ৯৩ বার পঠিত

গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ধারাকে অব্যাহত রেখে নানান কর্মসূচির মধ্য দিয়ে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা বিএনপির কার্যালয় (মাইক্রোস্টান্ড সংলগ্ন) হতে বেনার ফেস্টুন নিয়ে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে, আবারো দলীয় কার্যালয়ে ফিরে এসে আলোচনা সভায় অংশগ্রহণ করে।

নাগেশ্বরী উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক প্রভাষক ফরহাদ হোসেনের নেতৃত্বে, আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক ওমর ফারুক, সদস্য জাহাঙ্গীর বাদশা টুটুল,প্রভাষক ইব্রাহিম, আপেল সিদ্দিকী,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি যুবদল নেতা এসএম ফারুক হোসেন, উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরীর সাধারণ সম্পাদক সাংবাদিক রফিকুল ইসলাম রনজু সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা যুবদলের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা, প্রিয় মাতৃভূমিকে সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দুর্নীতি,সন্ত্রাস ও মাদকমুক্ত করার লক্ষ্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। এছাড়াও আগামী সংসদীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় প্রতিক ধানের শীষ মার্কায় ভোট দেয়ার আহবান জানান বক্তারা।

নাগেশ্বরীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় : ০২:৫৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫