নাগেশ্বরীতে ছাত্র ও শিক্ষকের তল্লাশিতে ২৫ কেজি গাজা সহ ২ জন আটক
- আপডেট সময় : ১০:০৯:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪ ১৯৩ বার পঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীদের মাদক পাচার দমন অভিযান চলাকালীন সময়ে ভুরুঙ্গামারী টু ঢাকা গামী নকশী এক্সপ্রেস এবং এনা বাসে প্রায় ২৫ কেজি গাজা ও একটি(ফেনসিডিলের বোতল সহ ) ২ জন ধরা পড়লে নকশি গাড়ির ড্রাইভার পালিয়ে যায়।
সে সময় বাস টি আটকানো থাকে। এমন সময় বাস এর একজন ভুরুঙ্গামারীর সাধারণ যাত্রী অসুস্থ হয়ে গেলে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা ও নিউ প্রতিশ্রুতি স্কুলের শিক্ষক ( বিপ্লব সার সহ ) তাকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গিয়ে ভর্তি করান পরবর্তী তে তার পরিবারের লোককে জানানো হয়। তার পরিবারের নারী সদস্যরা রাতের বেলায় আসতে ভয় পাওয়ায় |
শিক্ষার্থীদের প্রতিনিধি দল ওশিক্ষকসহ ৩ টি বাইক গিয়ে তাদের রায়গঞ্জ থেকে রাত ৩:৩০ মিনিট এ নিয়ে এসে বাসের টিকিটের ৬০০ টাকা ফেরত নিয়ে ১০০ টাকা ওষধ বাবদ খরচ করে অসুস্থ যাত্রীর মায়ের হাতে বাকি ৫০০ শত টাকা তুলে দেয়া হয় এবং তিনি এখন তার মায়ের জিম্মাদারে নাগেশ্বরী উপজেলা সাস্থ্য কমপ্লেক্স এ আছেন। আসামিকে সেনাবাহিনির হাতে মাদক সহ তুলে দেওয়া হয় |



















