ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নাগেশ্বরীতে চাইল্ড নট ব্রাইট প্রজেক্ট এর উদ্যোগে কর্মশালা

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০৪:১১:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ ১১৩ বার পঠিত

Oplus_131072

বাল্যবিবাহ প্রতিরোধে যুবদের সম্পৃক্ততা ও নেতৃত্ব গড়ে তুলতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী কর্মশালা। বুধবার (১৫ অক্টোবর) মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) এর বাস্তবায়নে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায়, উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

‘চাইল্ড, নট ব্রাইড’প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় উপজেলার ১১টি যুব সংগঠনের ৩৩ জন সদস্য অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা সংগঠন ব্যবস্থাপনা, প্রকল্প প্রণয়ন, নেতৃত্ব বিকাশ ও বাল্যবিবাহ প্রতিরোধে যুব সংগঠনের ভূমিকা সম্পর্কে প্রশিক্ষণ নেন। দিনব্যাপী কর্মশালায় এ সময় উপস্থিত ছিলেন মোঃ জামাল হোসেন, সাধারণ সম্পাদক, জাতীয় যুব ফোরাম কেন্দ্রীয় কমিটি এবং জাতীয় ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড -২০২৫ প্রাপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন এমজেএসকেএস-এর চাইল্ড নট ব্রাইট প্রজেক্টর টেকনিক্যাল অফিসার মোঃ ইলিয়াস আলী, প্রজেক্ট কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান।

কর্মশালায় প্রশিক্ষক ছিলেন, জাতীয় যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত যুব সংগঠক জামাল হোসেন।

বক্তারা বলেন,যুবরাই সমাজ পরিবর্তনের চালিকাশক্তি তাদের সংগঠিত ভূমিকা বাল্যবিবাহ প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। দিনব্যাপী কর্মশালার শেষে অংশগ্রহণকারীরা বাল্যবিবাহ মুক্ত সমাজ গঠনে একযোগে কাজ করার অঙ্গীকার করেন।

ট্যাগস :

নাগেশ্বরীতে চাইল্ড নট ব্রাইট প্রজেক্ট এর উদ্যোগে কর্মশালা

আপডেট সময় : ০৪:১১:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫