নাগেশ্বরীতে গাঁজা ও ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক
- আপডেট সময় : ০৪:০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪ ৫৬১ বার পঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরীর কুটি পায়রাডাঙ্গা ব্রাক মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে, দুপুর ১টা ৪০মিনিটে রংপুর র্যাব-১৩ সদস্যরা মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম নান্টি কে ১০কেজি গাঁজা এবং ৮৭বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করে।
রংপুর র্যাব-১৩ এর উপ-পরিচালক (মিডিয়া) মাহমুদ রশির আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি সূত্রে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কুটি পায়রাডাঙ্গা ব্রাক মোড় এলাকার আব্দুল মজিদ ব্যাপারীর পুত্র মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম নান্টি (৪৫) কে ১০কেজি গাঁজা এবং ৮৭বোতল ফেন্সিডিল সহ গোপন সংবাদের ভিত্তিতে হাতেনাতে রংপুর র্যাব-১৩ সদস্যরা আটক করে।
রংপুর র্যাব ১৩-এর উপ-পরিচালক (মিডিয়া) মাহমুদ রশির আহমেদ বলেন, আটককৃত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম নান্টি দীর্ঘদিন থেকে নিউ বাড়ী ও এলাকায় মাদক ব্যবসা করে আসছেন। গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টা ৪০মিনিটে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম নান্টি কে ১০কেজি গাঁজা এবং ৮৭বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করা হয়েছে।



















