নাগেশ্বরীতে গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থীর মতবিনিময়
- আপডেট সময় : ০৫:৫২:৪১ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫ ১০২ বার পঠিত

আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভুরুঙ্গামারী) আসন থেকে, গণ অধিকার পরিষদ থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন বিন ইয়ামিন মোল্লা। এরই ধারাবাহিকতায়,গণধিকার পরিষদ নাগেশ্বরী উপজেলা শাখার আয়োজনে,পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন দলীয় অফিসে,মতবিনিময় সভা সফল ভাবে অনুষ্ঠিত হয়।
“আগামী জাতীয় সংসদ নির্বাচনে,২৫ কুড়িগ্রাম- ১ আসন থেকে,বাংলাদেশ ছাত্র গণধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি,নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের কৃতি সন্তান,তরুণ নেতৃত্ব, ট্রাক প্রতীকের প্রার্থী, বিন ইয়ামিন মোল্লার উপস্থিতিতে,দলীয় কার্যালয়ে মত বিনিময় সভার আয়োজন করা হয়।
বিন ইয়ামিন মোল্লা তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ২৫ কুড়িগ্রাম- ১ আসন থেকে নির্বাচন করছি ইনশাআল্লাহ। এই পিছিয়ে পড়া জনপদের মানুষের ভাগ্য উন্নয়ন করতে, বিগত দিনের স্বার্থন্বেষী নেতৃত্ব, মঙ্গা ও মফিজ অপবাদ থেকে মুক্তি দিতে, এই অঞ্চলের মানুষের প্রকৃত দায় ও দরদের যে অঙ্গিকার করেছি তা বাস্তবায়নের জন্য কাজ করবো ইনশাআল্লাহ। রাজনীতিতে শেষ বলে কিছু নাই। রাজনীতির মাঠে তরুণ তাই আরো শিখবো সমৃদ্ধ হবো। আপনাদের সকলের দোয়া সহযোগিতা ও সমর্থন কামনা করছি।” এ সময় ট্রাক প্রতীকের স্লোগানে মুখরিত করে উপস্থিত কর্মী সমর্থক বৃন্দ।
বিন ইয়ামিন মোল্লা আরো বলেন,“কুড়িগ্রাম একটি পিছিয়ে পড়া অঞ্চল। এই জেলার উন্নয়ন ও মানুষের অধিকার আদায়ে তরুণ নেতৃত্বের প্রয়োজন। যদি জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন,তবে আমি জনগণের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করব।”
আওয়ামী লীগ সরকারের সময় আমার ওপর একাধিকবার নির্যাতন চালানো হয়েছে,এমনকি বিনা কারণে জেলও খাটতে হয়েছে। তখন আমাকে কুড়িগ্রাম-১ আসনের এমপি বানানোর প্রস্তাব দিয়েছিলো সরকারপক্ষ,কিন্তু আমি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। আমি ক্ষমতার নয়, মানুষের রাজনীতি করতে চাই। রাজনীতিতে শেষ বলে কিছু নেই। আমি তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে শিখছি, বেড়ে উঠছি, এবং কুড়িগ্রামের মানুষকে নিয়ে এগিয়ে যেতে চাই। আমি সকলের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছি।”
এ সময় উপস্থিত ছিলেন, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ, নাগেশ্বরী উপজেলা শাখার গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ। এছাড়াও উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরীর সংবাদ কর্মীসহ অন্যান্য সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে একটি বিশাল রেলি ট্রাক মার্কার স্লোগান দিয়ে, শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একটি সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।



















