ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নাগেশ্বরীতে খেরবাড়ী ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত 

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০৫:২৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫ ১৫৮ বার পঠিত

  সারা বাংলাদেশের ন্যায় পূর্ব সুখাতি খেরবাড়ি ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ, সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এ বছর পবিত্র ঈদুল ফিতর এক অনন্য পরিবেশে উদযাপিত হচ্ছে। এক মাস সিয়াম সাধনার পর খুশির ঈদ এসেছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে। বিগত বছরগুলোতে নানা বিধি-নিষেধের মধ্যে ঈদ উদযাপিত হলেও এবার দেশজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।

এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ৬ নং ওয়ার্ড পূর্ব সুখতি খেরবাড়ি ঈদগাহ মাঠে, আনন্দ ও উৎসব উৎসবমুখর পরিবেশে, ব্যাপক মুসল্লির অংশগ্রহণের  মধ্য দিয়ে, পবিত্র ঈদুল ফিতরের নামাজ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদগাহ মাঠে ইমামতি করেছেন সম্মানিত হাফেজ মাওলানা মুফতি সালিম আব্দুল্লাহ কাসেমী। ঈদগাহ মাঠের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঈদগাহ মাঠ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম আজাদ আলী সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। 

  আগের বছরগুলোতে ঈদ শুধু আনন্দের বার্তা বয়ে আনেনি, অনেকের জন্য ছিল শঙ্কা ও আতঙ্কের দিন। বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের জন্য ঈদের দিনটি কাটত উদ্বেগের মধ্যে। কেউ কারাগারে, কেউ গুম, আবার কেউ হত্যার শিকার হয়েছেন এমন পরিস্থিতির কারণে অনেক পরিবারের ঈদ কেটেছে বিষাদে।

 তাই এবারের ঈদ এসেছে মুক্তির অনুভূতি নিয়ে। সারা বাংলাদেশ থেকে শুরু করে, দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ঈদুল ফিতরকে বরণ করে নিতে চাঁদ রাত থেকেই আনন্দ-উল্লাসে মেতে উঠেছে মানুষ। 

সোমবার সকালে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এরই ধারাবাহিকতায় পৌরসভার ৬ নং ওয়ার্ড পূর্ব সুখাতী খেরবাড়ি ঈদগাহ মাঠে, ঈদের নামাজ আদায় শেষে,একে অপরকে কোলাকুলি করে, স্বজনদের কবর জিয়ারত করে, আত্মীয়-স্বজনের বাড়িতে গিয়ে শুভেচ্ছা বিনিময় করে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন।

নাগেশ্বরীতে খেরবাড়ী ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত 

আপডেট সময় : ০৫:২৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫