নাগেশ্বরীতে উপ-নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাইনুল ইসলাম
- আপডেট সময় : ০৮:৩২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪ ১০০ বার পঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ৬ নং সন্তোষপুর ইউপি উপ-নির্বাচনে, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. মাইনুল ইসলাম ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করে বেড়াচ্ছেন। দিনব্যাপী সন্তোষপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে ভোটারদের উদ্দেশে তিনি বলেন, বিগত সময়ে ইউনিয়নবাসী দৃশ্যমান কোনো উন্নয়ন দেখতে পাননি। এই ইউনিয়ন শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থাসহ নানাভাবে পিছিয়ে রয়েছে। অনেক বিধবা মা ও প্রতিবন্ধী শিশু এখনো পাননি ভাতাসহ নাগরিক সুবিধা।
বিগত সময়ে জনপ্রতিনিধিরা জনগনের ভোটে নির্বাচিত হয়ে নিজেদের ভাগ্য উন্নয়ন করে গেলেও নানা অজুহাতে ইউনিয়নবাসীকে রেখেছেন উন্নয়ন বঞ্চিত। বিশেষ করে মাদক ও বেকার মুক্ত ইউনিয়ন গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় তিনি রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা সেবাসহ সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করার কথা বলেন। আসন্ন ৬ নং সন্তোষপুর ইউনিয়নের উপনির্বাচনে, চেয়ারম্যান পদে সম্ভাব্য এই প্রার্থী, ভোট ও দোয়া চেয়েছেন ইউনিয়নবাসীর কাছে।



















