ঢাকা ০২:৪১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নাগেশ্বরীতে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০৭:৪৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫ ১২৩ বার পঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ এর সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে, উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরী এর আয়োজনে এক মানববন্ধন কর্মসূচী সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে।

১২ আগস্ট ২০২৫ (মঙ্গলবার) দুপুর ২টায় উপজেলা প্রেসক্লাব অফিস নাগেশ্বরী বাস স্ট্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় বিভিন্ন সংবাদপত্র, অনলাইন, নিউজ পোর্টাল ও টেলিভিশন চ্যানেলের সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা গণমাধ্যমের স্বাধীনতার উপর গুরুতর আঘাত এবং একটি পরিকল্পিত হামলা। তারা অবিলম্বে হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় বক্তারা আরও বলেন,সাংবাদিকরা সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।সাংবাদিক হত্যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

মানববন্ধনে উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি দৈনিক নাগরিক ভাবনার বিশেষ প্রতিনিধি শাহীন শহীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও দৈনিক সময়ের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রনজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নাগেশ্বরী উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা, পৌর বিএনপি’র সদস্য সচিব মোঃ আজিজুল হক, উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরীর অন্যতম উপদেষ্টা দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি সাংবাদিক ইঞ্জিনিয়ার আব্দুল মোমেন, সংবাদকর্মী ও জামায়াতে ইসলামীর পৌর আমির মোঃ মকবুল হোসেন, বিশিষ্ট সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম, দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি খলিলুর রহমান খলিল, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক দৈনিক সময়ের কাগজের উপজেলা প্রতিনিধি আমানুল্লাহ আমান মাওলা, ১নং সদস্য ও দৈনিক দেশের কন্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান মিজানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেন।

ট্যাগস :

নাগেশ্বরীতে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০৭:৪৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫