সংবাদ শিরোনাম ::
নাগেশ্বরীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
- আপডেট সময় : ০৮:০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ ১৩৬ বার পঠিত

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৪ পালিত হয়েছে।
“আগামী প্রজন্মকে সক্ষম করি,
দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি”
এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে, উপজেলা প্রশাসনের আয়োজনে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের বাস্তবায়নে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পিপিইপিপিইইউ ও ল্যাম্ব এর সহযোগিতায়, রোববার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন চত্বরে এ উপলক্ষে একটি র্যালি উপজেলা প্রশাসন চত্বরের সামন থেকে বের হয়।
পরে একই স্থানে এসে ভূমিকম্প, বজ্রপাত ও অগ্নিকান্ড সচেতনতা বিষয়ক আলোচনা সভা ও অগ্নিকান্ড সচেতনতা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোফাখখারুল ইসলাম, বিআরডিবি অফিসার গোলাম মোস্তফা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ ইমন মিয়া প্রমুখ।



















