নাগেশ্বরীতে অটোচালক হত্যায় জড়িত গ্রেফতার-২
- আপডেট সময় : ০৯:১৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ মার্চ ২০২৫ ২১৪ বার পঠিত

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে ধান ক্ষেত থেকে বেলাল হোসেন নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারের ঘটনায় রংপুর থেকে অটোরিকশাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। গ্রেফতারকৃত যুবকের নাম মোহাম্মদ জাহিদুর ইসলাম। তার বাড়ি ফুলবাড়ী উপজেলার খোঁচাবাড়ী গ্রামে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত জাহিদুর ইসলাম নিজ এলাকায় ঘটনা না ঘটিয়ে কৌশলে পাশ্ববর্তী নাগেশ্বরী উপজেলায় এনে অটোরিকশা ছিনতাই করে তাকে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, অটোরিকশা চালক হত্যার ঘটনায় দু়্ইজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি আরও যারা জড়িত রয়েছে তাদেরকেও ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
গত শনিবার দুপুরে নাগেশ্বরী উপজেলার এগারোমাথা এলাকার রাস্তার পাশে ধানক্ষেতে নিহত অটোরিকশা চালক বেলাল হোসেনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয় লোকজন।



















