ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নাওডাঙ্গা ব্রিজ ভেঙ্গে নতুন ব্রিজ নির্মাণ ও কাচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ১০:৩১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪ ৩৬০ বার পঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নাওডাঙ্গা-নিমকুশ্যা বিলের উপর ব্রিজটি চলাচলের অযোগ্য হওয়ায়, সেটি ভেঙ্গে দিয়ে পূনঃনির্মাণ এবং ব্রিজ থেকে তালতলা সাত ভাইয়ের মোড় পর্যন্ত, এক কিলোমিটার কাচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এলাকাবাসী ও সৃষ্টি মডেল পাবলিক স্কুলের আয়োজনে, উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কুটি নাওডাঙ্গা এলাকার নাওডাঙ্গা ও নিমকুশ্যা বিলের সংযোগস্থলে নির্মিত চলাচল অযোগ্য ওই ব্রিজ ও রাস্তার দু’পাশে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার সহশ্রাধিক মানুষ অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হযরত আলী, সংবাদককর্মী এম সাইফুর রহমান, সৃষ্টি মডেল পাবলিক স্কুলের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, ইউপি সদস্য তাজুল ইসলাম, সুজাউদ্দৌলা সুজা, সমাজসেবক আনোয়ার হোসেন, হযরত আলী প্রমুখ।
বক্তারা জানান ব্রিজের দু’পাশের রেলিং এবং পাটাতনের অনেক বড় জায়গাজুরে ভেঙ্গে গেছে। প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হন চলাচলকারীরা। ব্রিজটির বিভিন্ন জায়গা, র‌্যালিং ভাঙ্গা ও মোকার মাটি না থাকায় যে কোনো মুহূর্তে ধ্বসে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এতে করে গর্ভবতী ও বিভিন্ন রোগীকে হাসপাতালে আনা নেয়া, কৃষিপন্য পরিবহন, শিক্ষার্থী ও হাট-বাজারে চলাচলকারীসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রায় ১০ হাজার মানুষের ভোগান্তি দীর্ঘদিনের। বিভিন্ন সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট ধর্না দিয়েও কোনো প্রতিকার পাননি তারা। তাই দ্রত ব্রিজটি ভেঙ্গে দিয়ে নতুন ব্রিজ নির্মাণসহ ব্রিজ থেকে তালতলা সাত ভাইয়ের মোড় পর্যন্ত, এক কিলোমিটার কাচা রাস্তাটি পাকাকরণের জোর দাবি জানান তারা।

ট্যাগস :

নাওডাঙ্গা ব্রিজ ভেঙ্গে নতুন ব্রিজ নির্মাণ ও কাচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ১০:৩১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪