ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

নদীতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

মাসুদুর রহমান রুবেল - সাভার (ঢাকা):
  • আপডেট সময় : ০৩:১৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪ ১১৩ বার পঠিত

সাভারের আশুলিয়ায় ঘুড়তে গিয়ে নদীর পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হয় রঞ্জিত চৌধুরী (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নদী থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে।

শনিবার (২৭ জুলাই) সকাল ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার মোঃ ইদ্রিস আলী। 

এর আগে শুক্রবার (২৬ জুলাই) বিকেলে আশুলিয়ার ডগরতলী এলাকার বংশী নদীতে এ ঘটনা ঘটে।

নিহত রঞ্জিত চৌধুরী (১৪) খাগড়াছড়ি জেলার রামগড় থানার চৌধুরীপাড়া এলাকার প্রদীপ চৌধুরীর ছেলে। সে বর্তমানে সাভার ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের ৯ম শ্রেণির ছাত্র ।  সে তার পরিবারের সাথে আশুলিয়ার গাজিরচট এলাকায় থাকতো বলে জানা যায়। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়, গতকাল বিকেলের সে তার প্রাইভেট টিচারসহ কয়েকজন মিলে ওই এলাকায় ঘুরতে যায়। সেখান যাওয়ার পর তারা একটি ইট সোলিং রাস্তায় দাড়িয়ে ছিল, যে রাস্তায় হাঁটুর ওপর পানি ছিল। একটি নৌকা পাশ দিয়ে যাওয়ার সময় ঢেউ লাগলে এ সময় তারা তিনজন রাস্তা থেকে পড়ে নদীর পানিতে ভেসে যায়। পরে সাথে সাথে দুইজনকে উদ্ধার করা হলেও একজন নিখোঁজ হয়। পরে তারা অনেক খুঁজাখুজির পর তার কোনো খোঁজ না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তার লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে।

টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের লিডার মোঃ ইদ্রিস আলী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘন্টা চেষ্টার পর তার লাশ উদ্ধার করতে সক্ষম হই। পরে সেখানে থাকা পুলিশসহ স্থানীয়দের সামনে তার লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

নদীতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

আপডেট সময় : ০৩:১৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪